নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন

মো: ইরান মিয়া (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো ‘জুলাই ৩৬ কর্ণার’। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বর্ষপূর্তিতে সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় কর্ণারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ছাত্র–জনতার আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক হিসেবে ‘জুলাই ৩৬ কর্ণার’ প্রজন্ম থেকে প্রজন্মকে ইতিহাস জানাবে। এই কর্ণার গবেষণার একটি মূল্যবান উৎস হয়ে থাকবে।” তিনি সকলের প্রতি আহ্বান জানান, গণঅভ্যুত্থান–সংক্রান্ত নতুন তথ্য বা দলিল জমা দিয়ে কর্ণারটি আরও সমৃদ্ধ করার জন্য।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথিরা কর্ণারটি পরিদর্শন করেন, যেখানে গণঅভ্যুত্থানের আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ সংরক্ষিত রয়েছে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মো. আশরাফুল আলম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT