নোটিশ:

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে
Screenshot 2026-04-07 022642

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (৬ এপ্রিল) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ে তার শ্বশুরবাড়িতে আসছিলেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। এ সময় তিনি তাড়াহুড়া করে ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত রেললাইনে পড়ে যান এবং ট্রেনের চাকার নিচে তার দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT