নোটিশ:

কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত

প্রতিবেদকের ছবি
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে
কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনা
কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনা

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নুর আমিন (৪০) নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন যাত্রী। আহতদের মধ্যে রয়েছেন রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। গুরুতর আহত শিউলি বেগমকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অটোচালক নিহত

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT