আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকেও অন্তর্ভুক্ত করতে চান মির্জা ফখরুল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকেও অন্তর্ভুক্ত করতে চান মির্জা ফখরুল

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ভারতের আশীর্বাদে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি। সেই অন্যায়ের শাস্তি এখন তারা ভোগ করছে। বিএনপি কোনোদিন শেখ হাসিনার পথ অনুসরণ করবে না, বরং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়, যেখানে আওয়ামী লীগসহ সব দলই অংশ নেবে।

তিনি বলেন, ভারতের শাসকেরা সবসময় বাংলাদেশ মানেই আওয়ামী লীগ ভেবেছে। এই ভুলের কারণেই বাংলাদেশে আজ এত সংকট তৈরি হয়েছে। অথচ বিএনপি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। আমাদের সঙ্গে বামপন্থী শক্তিও রয়েছে। কিন্তু ভারত আওয়ামী লীগের চশমা পরে বিএনপিকে ভুলভাবে দেখেছে।

কলকাতার দৈনিক এই সময়-কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। দেশের সেনাবাহিনীও চায় নির্বাচন হোক, যাতে তারা স্বাভাবিক দায়িত্বে ফিরতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে দমন-পীড়ন, রক্তপাত ও গণতন্ত্রের কণ্ঠরোধ হয়েছে। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি আশ্বস্ত করছে, জামায়াতকে কোনোভাবেই সুবিধা নিতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রবল জনবিরোধিতা তৈরি হয়েছে, আর ভারতের একপেশে নীতির কারণেই সেই ক্ষোভ আজ ভারতবিরোধিতায় রূপ নিয়েছে।

ভবিষ্যতে বিএনপি চায়, ভারত যেন শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখে। মানুষে-মানুষে যোগাযোগ, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের পথ খোলা হোক—কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT