রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিকেল ৫টার দিকে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে। এটি কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা থেকে ২৬ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যদের সতর্ক থাকার পরামর্শ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT