নীতিমালা ভঙ্গের অজুহাতে গাজা ইস্যুতে চার কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীতিমালা ভঙ্গের অজুহাতে গাজা ইস্যুতে চার কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

গাজায় দখলদার ইসরাইলি সেনাদের মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহারের অভিযোগ তুলে কোম্পানির বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ আনার পর চার কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবাদী সংগঠন ‘নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড’ জানায়, প্রথমে আনা হ্যাটল ও রিকি ফামেলি নামের দুই কর্মী ভয়েসমেইলের মাধ্যমে চাকরিচ্যুত হওয়ার খবর পান। এরপর বৃহস্পতিবার নিসরিন জারাদাত ও জুলিয়াস শানকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই চার কর্মী সম্প্রতি কোম্পানির সদর দপ্তরে বিক্ষোভে অংশ নেন, যেখানে তারা গাজায় ইসরাইলি আগ্রাসনে মাইক্রোসফটের প্রযুক্তিগত ভূমিকার প্রতিবাদ করেন।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট কর্মীদের কর্মকাণ্ড কোম্পানির নীতিমালার গুরুতর লঙ্ঘন করেছে এবং অন-সাইট বিক্ষোভের কারণে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল।

এদিকে প্রতিবাদকারীরা দাবি করছেন, মাইক্রোসফট যেন ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদান করে।

বরখাস্ত হওয়া কর্মী হ্যাটল বলেন, “মাইক্রোসফট ইসরাইলকে গণহত্যায় সহায়তা করছে, অথচ নিজেদের কর্মীদের সঙ্গে প্রতারণা করছে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় মাইক্রোসফট প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি, একজন কর্মী কোম্পানির প্রেসিডেন্টকে প্রকাশ্যে প্রশ্ন করার পর চাকরি হারান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT