মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ: উত্তরায় মানববন্ধন, ২৪ ঘণ্টায় ফিরে আনার দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ: উত্তরায় মানববন্ধন, ২৪ ঘণ্টায় ফিরে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে
মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে উত্তরা বিএনএস সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকায় বাসা থেকে বের হওয়ার পর থেকে মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন।

নিখোঁজ হওয়ার পরপরই ২২ সেপ্টেম্বর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিন দিন পার হলেও তার কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় পরিবারের পক্ষ থেকে নিরাপদে ফেরত আনার দাবি জানানো হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। কেন আমার স্বামীকে গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।”

মানববন্ধনে স্থানীয় নেতারা প্রশাসন ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের দেশ হিসেবে দেখতে চাই না। প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই, মাওলানা মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির সাবেক প্রধান সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, “মামুন ভাই গুম হওয়া মানে সরাসরি জুলাই যোদ্ধাদের ওপর আঘাত। আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিএনএস সেন্টার অবরোধ করা হবে।”

স্বজন ও স্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT