মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে
মাদ্রিদের কারাবানচেল কবরস্থান

আলহামদুলিল্লাহ! স্পেনের মুসলমানদের জন্য এটি এক ঐতিহাসিক সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বার্সেলোনাসহ সমগ্র স্পেনেই মুসলিম রীতিনীতি অনুযায়ী দাফনের পথ উন্মুক্ত হতে চলেছে — ইন শা আল্লাহ।

বহু বছর ধরে চলা দাবি ও প্রতিশ্রুতির পর অবশেষে আশার আলো জ্বলেছে মাদ্রিদে বসবাসকারী এক লাখেরও বেশি মুসলমানের (যারা সমগ্র মাদ্রিদ কমিউনিটির প্রায় ৩ লাখ ২০ হাজার জনের অংশ)। এখন থেকে শহর ছেড়ে না গিয়ে, ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী তারা তাঁদের প্রিয়জনদের দাফন করতে পারবেন।

মাদ্রিদ সিটি কাউন্সিল নিশ্চিত করেছে যে, পৌর ফিউনারেল সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনায় কারাবানচেল জেলায় অবস্থিত দক্ষিণ কবরস্থানে ১৫,০০০ বর্গমিটার জমি মুসলিমদের দাফনের জন্য সংরক্ষিত থাকবে।

পাবলিক কোম্পানির ব্যবস্থাপক জাভিয়ের রুইজ শহরের সামাজিক নীতি কমিশনের সামনে বিষয়টি তুলে ধরে বলেন, উক্ত পার্সেলটি ইসলামী ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রস্তুত করা হবে — যেমন কবরগুলো কিবলার দিকে মুখ করে থাকবে, এবং অন্যান্য ধর্মীয় শর্তাবলীও মানা হবে।

এই পদক্ষেপটি স্পেনের মুসলিম সম্প্রদায়ের জন্য কেবল স্বস্তির নিঃশ্বাসই নয়, বরং এটি একটি বড় ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় স্বীকৃতির প্রতীকও বটে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT