শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই (বুধবার) দুপুরে শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সভাপতি এস. এম. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম। সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করিম খান। এছাড়া বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর পৌরসভার সিনিয়র প্রকৌশলী রেজাউল করিম রাজা, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ম. শফিউল আলম চাঁন, শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ মাছরাঙা টিভি। সময়োপযোগী সংবাদ পরিবেশন ও দর্শকদের রুচি অনুযায়ী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে।

আলোচনা শেষে অতিথিরা কেক কাটেন এবং পরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর দপ্তর সম্পাদক মারুফুর রহমানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক, পেশাজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT