লালমনিরহাট সীমান্তে পুশ-ইনে ৪ শিশু, ৩ নারীসহ ১০ জন আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে পুশ-ইনে ৪ শিশু, ৩ নারীসহ ১০ জন আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

১০ জুলাই ২০২৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পুশ-ইন হয়ে আসা চার শিশু, তিন নারী ও তিন পুরুষসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে ভারতের হরিয়ানা রাজ্য থেকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (৭৮ ব্যাটালিয়ন) পুশ-ইনের মাধ্যমে তাদের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্ত অতিক্রম করার পর আটককৃতরা আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। সকালে স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পেয়ে সন্দেহ হলে বিজিবিকে খবর দেন। পরে দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং প্রায় এক দশক আগে জীবিকার খোঁজে ভারতে যান। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠায়।

আটককৃতরা সবাই সনাতন ধর্মাবলম্বী। এদের মধ্যে রয়েছে চার শিশু, তিন নারী ও তিন পুরুষ।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদের দাবি সত্য প্রমাণিত হলে প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো সাড়া মেলেনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT