কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

আহ্বায়ক এস এম সুইট ও সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ নেতৃত্বে কমিটি কার্যক্রম শুরু করবে স্বপ্নের বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সুইট, আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াশিরুল কবির সৌরভ। এছাড়া মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে গোলাম রব্বানী ও সাদিয়া মাহমুদ মীম।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে বৈছাআ-এর ভেরিফাইড ফেসবুক পেজে সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবনিযুক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আনসারি, মো: তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিবরা হলেন বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো: আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন। সংগঠক হিসেবে রয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।

সদস্য হিসেবে কমিটিতে আছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো: রিপন ইসলাম রতন, আরমান হক, স্বাধীন, মোঃ জিম, মো ইমরান শেখ, জোবায়ের বিন লতিফ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো হিমেল মোল্লা, মো মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নবনিযুক্ত সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কমিটিতে যারা আছেন, যারা নেই, সবাইকে সহযোগিতা কামনা করছি। বিশেষ করে ইবির শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের প্রতি আহ্বান রইল।”

আহ্বায়ক এস এম সুইট বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ প্রয়াসে পালন করবো। জুলাইয়ের স্পিরিট ধরে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT