কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

ইউনিসেফের সহায়তায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ১৮ কার্যদিবসের টিকাদান কর্মসূচি

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা) রিয়াদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, এনটিভি কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, মাই টিভি প্রতিনিধি এস. এম. আশরাফুল হক রুবেল, জেলা প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, সাংবাদিক ফজলে রাব্বি এন্টনী, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কার্যদিবস ধরে চলবে।

কর্মশালায় জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “আপনারা সাংবাদিক সমাজের দর্পণ। তাই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ব্যাপকভাবে প্রচার করবেন।”

জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা বলেন, কুড়িগ্রাম জেলায় কোনো শিশুই যেন এ টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এসময় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা প্রচার কার্যক্রম ও সহযোগিতায় অংশ নেবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT