কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

মোঃ জাকারিয়া হোসেন, (কুড়িগ্রাম প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম পৌরসভার সুজামের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, একটি মোটরসাইকেলে করে মাদক বহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। সেনা সদস্যরা মোটরসাইকেলটি ধাওয়া করলে মাদক কারবারি গাঁজার প্যাকেটসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ সময় সেনাবাহিনীর ৭২ ব্রিগেডের আওতাধীন ২২ বীর ব্যাটালিয়নের মেজর শাহরিয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মেজর শাহরিয়ার।

তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT