জুলাই আন্দোলনে আহত ১,৫৬০ জনকে ফ্ল্যাট দিতে সরকারের নতুন প্রকল্প - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে আহত ১,৫৬০ জনকে ফ্ল্যাট দিতে সরকারের নতুন প্রকল্প

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

জুলাই আন্দোলনে আহতদের জন্য রাজধানীর মিরপুর ৯ নম্বর সেকশনে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণে ১,৩৪৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এর আওতায় ১৫টি ১৪-তলা ভবন নির্মাণ হবে, যেখানে থাকবে পার্কিং, লিফট, জেনারেটর, সৌরশক্তি, ফায়ার হাইড্রেন্টসহ আধুনিক সুবিধা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ ও সবুজ এলাকা অন্তর্ভুক্ত থাকবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ক্যাটাগরি ‘এ’ (অতি গুরুতর আহত) ও ক্যাটাগরি ‘বি’ (গুরুতর আহত) তালিকা অনুসারে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১,৩২০ বর্গফুট এবং আনুমানিক গড় মূল্য ধরা হয়েছে ৮৬ লাখ ২০ হাজার টাকা (জমির মূল্য যোগ করলে ১ কোটি ১০ লাখ টাকার বেশি)।

প্রকল্প বাস্তবায়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমি ব্যবহৃত হবে, তাই জমি অধিগ্রহণে আলাদা বরাদ্দের প্রয়োজন নেই। একনেকের অনুমোদন সাপেক্ষে ২০২৯ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কর্মকর্তারা আশঙ্কা করছেন, এর আগে শহীদ পরিবারের ফ্ল্যাট প্রকল্প অনুমোদন না পাওয়ায় নতুন প্রস্তাবের ক্ষেত্রেও বিলম্ব হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT