জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গণনায় তৃতীয় দিনেও শেষ হয়নি ফলাফল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গণনায় তৃতীয় দিনেও শেষ হয়নি ফলাফল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

হল সংসদের বেশিরভাগ ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় ফল প্রকাশে দেরি, প্রার্থীদের অভিযোগে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদের নির্বাচনের ভোট গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পর্যন্তও শেষ হয়নি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হলেও তিন দিন ধরে ফলাফল ঘোষণা অনিশ্চিত রয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন প্রথমে শুক্রবার রাতের মধ্যে ফল প্রকাশের কথা জানালেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ হয়নি। কমিশনের পক্ষ থেকে একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমা জানানো হলেও কোনোটিই বাস্তবায়িত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতেই ফলাফল ঘোষণার আশ্বাস দিয়েছিলেন। সদস্য সচিব এ কে এম রাশিদুল আলমও বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক সময়ে ঘোষণা দিয়েছিলেন যে দুপুর কিংবা রাতের মধ্যে ফলাফল পাওয়া যাবে।

শিক্ষার্থীদের ভোট গণনায় প্রথমে ওএমআর মেশিন ব্যবহারের কথা থাকলেও অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেয় কমিশন। এতে গণনা প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। কমিশন জানিয়েছে, ধীরগতির কাজ দ্রুত করার জন্য টেবিল বাড়ানো হয়েছে।

এদিকে ২১টি হল সংসদের মধ্যে ২০টির ফলাফল গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়নি। শুধুমাত্র তারামন বিবি হলের গণনা বাকি আছে। দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর মধ্যেই শুক্রবার গণনার সময় দায়িত্বে থাকা আর্টস অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা যান, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। নির্বাচন কমিশনের ভেতরেও মতপার্থক্য দেখা দিয়েছে। কমিশনের এক সদস্য অভিযোগ করেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে গণনা শেষ করেই ফলাফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT