হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার দিবাগত রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেন, যা বাংলাদেশের দণ্ডবিধি ২৯৫(ক) ধারার আওতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচিত হয়েছে।ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে। এ কমিটি অধ্যাদেশের ৪(১)(ক) ধারা অনুসারে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT