পূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে জাবি প্রশাসনের কন্ট্রোল রুম চালু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

পূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে জাবি প্রশাসনের কন্ট্রোল রুম চালু

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে
জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ও প্রধান গেইটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আজ ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে আগামী ০৭ অক্টোবর থেকে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। আজ ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন রাত ১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে ওভারব্রীজ এলাকায় ২ জন, প্রধান গেইটের ওভারব্রীজ এলাকায় ২ জন এবং মীর মশাররফ হোসেন হল গেট এলাকায় ২ জন করে অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে।
এছাড়াও জরুরি প্রয়োজনে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে, ‪+৮৮০ ১৭৭৫ ২৩৪৩৯৮ (প্রধান গেইট), ‪+৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৭ (প্রান্তিক গেইট), ‪+৮৮০ ১৩৪৫ ৭২৮৬৬৫‬ (মীর মশাররফ হোসেন হল গেইট), ‪+৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৮‬ (কন্ট্রোল রুম)।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT