জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু ১৭ অক্টোবর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু ১৭ অক্টোবর

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

জেইউএসসি আয়োজিত বিজ্ঞান উৎসবে থাকছে ১০টি প্রতিযোগিতা, মোট পুরস্কার ৯১ হাজার টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “৭ম জেইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫”। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে আগামী ১৭ ও ১৮ অক্টোবর এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকছে ১০টি আকর্ষণীয় প্রতিযোগিতা এবং মোট ৯১ হাজার টাকার প্রাইজমানি

উৎসবের প্রথম দিন, ১৭ অক্টোবর (শুক্রবার), বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হবে গণিত অলিম্পিয়াড, সায়েন্স কুইজ এবং বায়োলজি অলিম্পিয়াডসহ বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা। দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর (শনিবার), বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাকি প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের আয়োজনে শিক্ষার্থীরা মোট ১০টি সেগমেন্টে অংশ নিতে পারবেন। সেগমেন্টগুলো হলো— গণিত অলিম্পিয়াড (১১তম আসর), বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, রুবিক্স কিউব, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা, সায়েন্টিফিক প্রজেক্ট শোকেসিং, ফোর মিনিট প্রেজেন্টেশন, লাইন ফলোয়ার রোবট এবং রোবো সকার।

আয়োজকরা জানান, প্রতিটি সেগমেন্টের চ্যাম্পিয়ন ও রানার-আপদের জন্য থাকছে সর্বমোট ৯১ হাজার টাকার পুরস্কার। এছাড়া বিজয়ীদের জন্য থাকবে ই-সার্টিফিকেট, টি-শার্টসহ নানা উপহার। বিশেষভাবে, গণিত অলিম্পিয়াডের তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ এবং সাধারণ সম্পাদক মুসা জানান, এই বৃহৎ আয়োজন সফল করতে ক্লাবের ১১৪ জন স্বেচ্ছাসেবী, ৪৮ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ক্লাবের সব সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT