জাকসু নির্বাচন: সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

জাকসু নির্বাচন: সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আচরণবিধি ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করা দুই ছাত্রদল নেতার ছবি ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন— জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন। ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিন-এর জাবি প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, রাতে তথ্য সংগ্রহে কমিশন কার্যালয়ে গেলে তিনি দেখেন নির্বাচন কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে বের হচ্ছেন। তাদের পাশে ছিলেন উক্ত দুই ছাত্রদল নেতা। সাংবাদিক মোবাইলে দৃশ্যটি ধারণ করলে মশিউর রহমান রোজেন ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন এবং পরবর্তীতে সাংবাদিককে এমন ভিডিও ধারণ না করার হুঁশিয়ারি দেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন,
“আমি ব্যালট বাক্স বহনের দৃশ্য ধারণ করছিলাম। পাশে বাবর ভাই ও রোজেন ছিলেন। পরে রোজেন আমার কাছ থেকে ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। এতে আমি খুবই শঙ্কিত। আজ যদি এমন হয়, আগামীকাল নির্বাচনের দিনে কী হবে?”

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন,
“এমন কোনো ঘটনা ঘটেনি। আমি ওইখানেই ছিলাম। কোনো ভিডিও ডিলিট করিনি। বিষয়টি তদন্ত করে দেখব।”

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান,
“লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে (৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীসহ যেকোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।

তবে অভিযোগে অভিযুক্ত বাবর (রসায়ন বিভাগ, ২০০৯-১০) এবং রোজেন (অর্থনীতি বিভাগ, ২০১০-১১) দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের সময় তাদের ক্যাম্পাসে থাকার অনুমতি নেই।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT