জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে ডিসেম্বরের শেষ সপ্তাহে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে ডিসেম্বরের শেষ সপ্তাহে

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)   প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ শুরু হতে পারে এবারের ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটি এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক বিষয়াবলি সমন্বয় করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি কিংবা ইউনিট ভিত্তিক পরীক্ষা গ্রহণে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি ও ইউনিট ভিত্তিক পরীক্ষার ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT