জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারের সূচনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারের সূচনা

মাহমুদা নাঈমা, মো:ইরান মিয়া (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫৬ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীনে শুরু হলো ২ দিনব্যাপী, ২০২৪-২৫ অর্থবছরের মনোনীত গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি সেমিনার।

রবিবার (২০ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই গবেষণা সেমিনারের উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত থাকার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”

এছাড়াও,ময়মনসিংহ অঞ্চল শিল্প-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। কলা অনুষদের এই সেমিনারে যে গবেষণা উপস্থাপিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ,সভাপতি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রধান মো. তারিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এই সেমিনারে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT