নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি প্রদান

মাহমুদা নাঈমা( জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের ১২ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হয়।তাদের প্রত্যেকের হাতে ৬,০০০/- (ছয় হাজার) টাকার চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগের মুট কোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।তিনি প্রত্যেককে নিজ হাতে চেক তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্ত:বিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝেও সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আইন ও বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি এবং আইন বিতর্ক ক্লাব।

প্রত্যেকের হাতে চেক তুলে দেওয়ার পর উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সমাজের সচেতন একটি অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীদের নিকট সমাজ ও দেশের কিছু চাওয়া রয়েছে। আমি আশা করি জ্ঞানার্জন করে তোমরা সমাজ ও দেশের সেই চাওয়া পূরণ করবে। সরকারের করের টাকায় তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তোমাদের কাজ করতে হবে। তোমরা যুক্তি দিয়ে কাজ করবে, আবেগ বা উপর মহলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়।”মেধার স্বাক্ষর রেখে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আইন ও বিচার বিভাগের সভাপতি এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম।

উল্লেখ্য,প্রথমবারের মতো প্রদান করা এই উপবৃত্তি, এখন থেকে প্রতি বছর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT