ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে
নিহত অটো চালক শাহজাহান, ছবি: শেরপুর প্রতিবেদক
নিহত অটো চালক শাহজাহান, ছবি: শেরপুর প্রতিবেদক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান (২৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের বেলা প্রতিদিনের মতো শাহজাহান তার অটোরিকশাটি বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরদিন সকালে চার্জার থেকে সংযোগ খুলতে গেলে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমীন জানান, “মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT