যশোরে ট্রেন লাইনচ্যুত, এক ঘণ্টা পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে ট্রেন লাইনচ্যুত, এক ঘণ্টা পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

যশোরে বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিং পয়েন্টে ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, এতে কেউ হতাহত হননি।

রেলযাত্রী ও রেলকর্মীদের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোরের কাছে এ দুর্ঘটনার কবলে পড়ে।

যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটিকে প্রথম ট্রাকে ঠেলে সরিয়ে নেওয়া হয়। এরপর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হলে সকাল ১১টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং সম্পূর্ণরূপে লাইন সচল করতে রেলওয়ের প্রকৌশল বিভাগ কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT