ঝিনাইদহে কৃষি শিক্ষার্থীদের ঈদ উপলক্ষ্যে মিলনমেলা ও নবীনবরণ অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

ঝিনাইদহে কৃষি শিক্ষার্থীদের ঈদ উপলক্ষ্যে মিলনমেলা ও নবীনবরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩১৯ বার দেখা হয়েছে
নবীন-প্রাক্তন কৃষি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় ঝিনাইদহের এইড কমপ্লেক্সে, ছবি: জেলা প্রতিবেদক
নবীন-প্রাক্তন কৃষি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় ঝিনাইদহের এইড কমপ্লেক্সে, ছবি: জেলা প্রতিবেদক

ঝিনাইদহ জেলার কৃষি-সংশ্লিষ্ট বিভাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলা ও নবীনবরণ উপলক্ষে তৃতীয়বারের মতো ঈদ পুনর্মিলনী আয়োজন করলো ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন (JASA)। গতকাল ১০ জুন, মঙ্গলবার ঝিনাইদহ শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠান।

অনুষ্ঠানে নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি মিলনমেলাকে করে তোলে আরও প্রাণবন্ত। দিনটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নূর-ই-কুতুবুল আলম, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির প্রভাষক মোঃ নাজমুল হক এবং প্রোডাক্ট প্রোমোশন এক্সিকিউটিভ মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বিপ্র রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর আলম শোভন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ করা হয়। নবীনদের অনুভূতির প্রকাশের পর প্রাক্তন সদস্যরা তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনায় অতিথিরা বাংলাদেশের কৃষি খাতে সম্ভাবনা, শিক্ষার্থীদের ভূমিকা এবং কৃষিবিদদের পেশাগত পরিসর নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, কৃষি সংশ্লিষ্ট গ্রাজুয়েটরা দেশ-বিদেশে নানামুখী কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রাখছেন। সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান, গবেষণা এবং উচ্চশিক্ষার সুযোগের ক্ষেত্রে কৃষিবিদরা কোনো অংশে পিছিয়ে নেই। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন তার স্বকীয়তা বজায় রেখে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রোল মডেল হয়ে উঠবে এবং জেলার কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মধ্যাহ্নভোজ, র‍্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT