জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র জিএস প্রার্থী অনন্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র জিএস প্রার্থী অনন্যা

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অনন্যা বলেন, ‘আমি ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থে ঐক্যের ডাক দিয়ে নির্বাচন থেকে সরে আসছি। আমাদের সম্মিলিত লড়াই হবে ৭১ ও ২৪ বিরোধীদের বিপক্ষে। আমি চাই সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত একটি ক্যাম্পাস হোক। আমি কোনো রকম চাপে পরে সিদ্ধান্ত নেইনি। আমি সামনে দিনে ক্যাম্পাসের জন্য কাজ করে যাব।’

উল্লেখ্য  গত ২৮ আগস্ট দুপুরে জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে না রাখায় সাধারণ সম্পাদক (জিএস) পদে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT