বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা ভারতের: দাবি জয়শঙ্করের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা ভারতের: দাবি জয়শঙ্করের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন যে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের রয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে উল্লেখ করেন এবং বাংলাদেশকে ওই অঞ্চলের ‘সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক’ হিসেবে বর্ণনা করেন। তার এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভারতজুড়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বক্তব্যে ভারতের ভূমিকা ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরেন।

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় উপমহাদেশ ও আসিয়ান অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে এবং দেশটি বিমসটেকের পাঁচটি সদস্য রাষ্ট্রের সঙ্গে ভৌগোলিকভাবে সংযুক্ত।

তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্ব অঞ্চল বিমসটেকের জন্য ‘সংযোগ কেন্দ্র’ হিসেবে গড়ে উঠছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড ও পাইপলাইনের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এ অঞ্চলে পণ্য, পরিষেবা ও মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত এক দশকে বিমসটেককে শক্তিশালী করতে ভারত নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, সহযোগিতার ক্ষেত্রে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি না নিয়ে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই জরুরি।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT