জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, প্রথম দিনে ১৩২ প্রার্থী ফরম নিলেন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, প্রথম দিনে ১৩২ প্রার্থী ফরম নিলেন

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা কার্যক্রমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৩২ জন প্রার্থী। জাকসুর সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কে. এম. রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম দিনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ৪৬ জন প্রার্থী এবং ২১টি আবাসিক হলে হল সংসদে ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সরাসরি সিনেট হলে গিয়ে ফরম সংগ্রহ করতে পারছেন। তাদের বলা হয়েছে, এই ফরম আগামীকাল ১৯ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে। হল সংসদের প্রার্থীরাও একই সময়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য দুইদিনের সময় দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা মনে করছেন, মাত্র দুইদিনের সময় যথেষ্ট নয়। এ কারণে আজ শিক্ষার্থীদের প্রতিনিধিরা কমিশনের কাছে লিখিতভাবে সময় বৃদ্ধি করার আবেদন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তাদের আবেদন বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখযোগ্য যে, প্রায় ৩৩ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক চর্চার নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও প্রত্যাশার বায়ুমণ্ডল তৈরি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT