জাবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান “দৈনিক সাবাস বাংলাদেশ”কে এ তথ্য নিশ্চিত করে।
রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ হিসেবে হলের সিনিয়র ওয়ার্ডেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাককে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত হলের প্রাধ্যক্ষের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।
এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে উক্ত নিয়োগ বাতিল করা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT