ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার 

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ শীর্ষক পিএইচডি সেমিনার (সেকেন্ড)  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এর আগে এ বিষয়ে প্রথম সেমিনার সম্পন্ন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্স স্টাডি কমিটির চেয়ারম্যান ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন ও আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন। এছাড়াও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গবেষক মেহেদী হাসানের উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- রিয়েল এস্টেট সংক্রান্ত বিরোধের মূল কারণগুলি বিশ্লেষণ করা এবং এই বিরোধগুলি সমাধানের জন্য কার্যকর উপায় খুঁজে বের করা। এইসব বিরোধ ও বাঁধা উত্তরণে প্রয়োজনীয় আইন সংশোধন বা প্রণয়ন করা। বিশেষ করে ঢাকায় যেসব রিয়েল স্টেট কোম্পানি আছে তা নিয়ে গবেষণা করে ভবিষ্যতে অন্যান্য শহরেও এর কার্যকর ভূমিকা রাখা।
তিনি সেমিনার শেষে জানান, গতবারে মূল আলোচনা ছিল। আজকে দ্বিতীয় সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে কারণ খুঁজে বের করা এবং ফলাফল বিষয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT