নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
unnamed
জুলাই বিপ্লবে বিরোধীতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরও ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক নয়টি অফিস আদেশে সাময়িক বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।
সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজির অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইনের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিংয়ের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’র অধ্যাপক ড. আমজাদ হোসেন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।
অফিস আদেশে সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে তাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীনদের জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ইবির সিন্ডিকেটের ২৭১ তম সাধারণ সভায় জুলাই বিপ্লব বিরোধী ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ২ ধাপে ৯ জন শিক্ষককে বরখাস্তের চিঠি প্রদান করে ইবি প্রশাসন। সর্বশেষ আজ আরও ৯ জন সহ ১৯ জনের মধ্যে মোট ১৮ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি প্রদান করা হয়। বাকি ১ জন শিক্ষক হলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। জানা যায়, তিনি অনুপস্থিত এবং শিক্ষকতা পেশার অবসরের দ্বারপ্রান্তে থাকায় তাকে এখনও চিঠি পাঠানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT