ইবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘COMPAS 2025’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ইবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘COMPAS 2025’

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “IEEE 2nd International Conference on Computing, Applications and Systems (COMPAS 2025)”। সম্মেলনটি আয়োজন করছে IEEE Computer Society Bangladesh Chapter.
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক বিল্ডিংয়ের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আসন্ন প্রোগ্রামে হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবরেটরি, এবং সহযোগিতায় রয়েছে আইসিটি বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলন, যা গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ইবির জন্য এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “Digital Technologies for the Future World”, যা উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বের রূপান্তরকে প্রতিফলিত করবে।
সম্মেলনে বক্তারা বলেন, ‘বিশ্বের ২৬টি দেশের গবেষক ও শিক্ষাবিদরা এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন। ২৬ টা দেশের মোট ৭৯০টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এর মধ্যে ১০৩ টি বিদেশি এবং ১২৬ টি দেশীয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধ জমা পড়ে। যার মধ্যে ২৬৪টি প্রবন্ধ কঠোর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপনার জন্য গৃহীত হয়েছে। সম্মেলনের বিভিন্ন সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন, অ্যালগরিদম ও কম্পিউটেশনসহ আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করা হবে।’
সম্মেলনের অর্গানাইজিং চেয়ার ও সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘COMPAS 2025 ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক আয়োজন। এটি শুধু একটি সম্মেলন নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক মিলনমেলা। আমরা আশা করি, এই আয়োজন ভবিষ্যতে দেশের গবেষণা সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয় দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা কিনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। এর মধ্যে অনলাইনে কিনোট স্পিকার হিসেবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকার  এবং ফিজিক্যালি উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, বুয়েটের অধ্যাপক ও বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের সদস্যবৃন্দ।  উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও ডিনার শেষে অতিথিদের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা জানানো হবে। COMPAS 2025 আয়োজনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল যে, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বিশ্বমানের মঞ্চে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT