ইবিতে FutureNation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে ক্যারিয়ার সচেতনতা অনুষ্ঠান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

ইবিতে FutureNation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে ক্যারিয়ার সচেতনতা অনুষ্ঠান

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক সংস্থা FutureNation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে Employability Masterclass ও Scholarship Awarding Ceremony অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে সকাল ১০ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ইনএনডিপি বাংলাদেশ ফিউচার নেশন প্রোগ্রামের টেকনোলজি লিড আমিনুর রশীদ। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব, ক্যারিয়ার ক্লাব, রিসার্চ সোসাইটি’র সভাপতিবৃন্দ এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব, রিসার্চ সোসাইটি এবং ক্যারিবিয়ার ক্লাব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস ক্লাবের অফিস সেক্রেটারি ওয়াসিফুর রহমান, ক্যারিয়ার ক্লাবের প্রোগ্রাম অরগানাইজার বিজিতা আবৃত্তি এবং বিজনেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জান্নাতুল ফুল।
এসময় অতিথি বক্তারা শিক্ষার্থীদের চাকরির যোগ্যতা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, ফ্রিল্যান্সিং ও চাকরির সুযোগ তৈরিতে বাস্তব অভিজ্ঞতা প্রদান করেন।
এসময় শিক্ষার্থীদের নোটবুক, কলম, সার্টিফিকেট, খাবার প্রদান করা হয় এবং
FutureNation Scholarship Program-এর মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্সে ফ্রি এক্সেস প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT