ইবি প্রশাসনে দায়িত্বশীলতার ওপর জোর, ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো ভালো উদ্যোগ ধ্বংস করতে পারে’ — উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ইবি প্রশাসনে দায়িত্বশীলতার ওপর জোর, ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো ভালো উদ্যোগ ধ্বংস করতে পারে’ — উপাচার্য

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, প্রশাসনিক ব্যর্থতা বা ‘ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন’ যে কোনো ভালো উদ্যোগ, পরিকল্পনা ও প্রতিষ্ঠানিক সক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানসিক প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানে কাজ করে জীবনের প্রয়োজন মেটানো যায়, সেখানে দায়িত্বশীল থাকা নৈতিক, মানবিক এবং ধর্মীয় দায়িত্ব। শিক্ষকদের মূল দায়িত্ব পাঠদান ও গবেষণা—যা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নির্ধারণ করে; আর এগুলোকে টেকসই রাখে দক্ষ প্রশাসন। বিশ্বজুড়ে উন্নত ব্যবস্থাপনা ও নেতৃত্ব দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। এতে বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক ইউনিটের মোট ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সীমিত অর্থায়ন, জনবল সংকট ও লজিস্টিক ঘাটতি থাকা সত্ত্বেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ শিক্ষায় ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি নিয়ম-শৃঙ্খলা মেনে অফিসে উপস্থিতি, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT