গাজায় এক দানাও প্রবেশ করতে দেবে না ইসরায়েল: অর্থমন্ত্রী স্মোট্রিচ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

গাজায় এক দানাও প্রবেশ করতে দেবে না ইসরায়েল: অর্থমন্ত্রী স্মোট্রিচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

গাজা উপত্যকায় খাদ্যসামগ্রীসহ কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার (৭ এপ্রিল) মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গাজায় এক দানাও ঢুকবে না।” তার এই বক্তব্যে সেখানে মানবিক সহায়তার সব পথ কার্যত বন্ধ হয়ে গেল।

গাজায় এক দানাও প্রবেশ করতে দেবে না ইসরায়েল: অর্থমন্ত্রী স্মোট্রিচ

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে অঞ্চলটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক এই অবরোধ মূলত গাজায় নতুন করে চালানো হামলারই অংশ। ১৮ মার্চ থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৩,৪০০ জন আহত হয়েছেন।

এমন বর্বর অভিযানের মাধ্যমে ইসরায়েল চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে বলে আন্তর্জাতিক মহলের অভিযোগ। পরিস্থিতির দ্রুত অবনতি রোধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT