ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতার-তুরস্কের কঠোর হুঁশিয়ারি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতার-তুরস্কের কঠোর হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরষ্ক ও কাতারের শক্ত অবস্থান, ছবি: সংগৃহীত
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরষ্ক ও কাতারের শক্ত অবস্থান, ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার ও তুরস্ক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান উভয়ই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী এক সংবাদ সম্মেলনে বলেন, “মধ্যপ্রাচ্য আর কোনো নতুন সংঘাত বা উত্তেজনা সহ্য করার মতো অবস্থায় নেই। ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ অবিবেচনার ফল এবং এর প্রভাব বিশ্ববাজার, বিশেষ করে জ্বালানি খাতে পড়তে শুরু করেছে।” তিনি পারস্য উপসাগরের গ্যাসক্ষেত্রে হামলাকে ‘গুরুতর ভুল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।

এদিকে সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান বলেন, “ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, “ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপন্ন করছে এবং এটি তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে।”

কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সংলাপ এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। আনসারী বলেন, “আমরা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে কাজ করছি যাতে পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদ থাকে। হামলা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি তৈরি করবে।”

উভয় দেশের বার্তায় স্পষ্ট—আরেকটি যুদ্ধ এই অঞ্চল সহ্য করতে পারবে না। এখনই ধ্বংসাত্মক পথ পরিহার করে কূটনৈতিক সমাধানের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছে কাতার ও তুরস্ক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT