রাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্যানেল ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

রাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্যানেল ঘোষণা

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগষ্ট) রাকসু প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সংগঠনের প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে ভিপি পদে মনোনিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহ সভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ মনোনীত হন। রাকসু প্যানেলের বাকি সদস্যরা হলেন, জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, মাহবুব আলম, কাজিউল ইসলাম, হাবিবুর রহমান।
সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ” আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে, জুলাইযের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রযোজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ”
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে। ক্যাম্পাসে দীর্ঘ দিনের নেতৃত্বের সংকট কেটে যাবে। রাকসু নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত ও আধিপত্য বিস্তার রোধে এবং সচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে- শতভাগ আবাসন সুবিধা ও আবাসনের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজ করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, হলে ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ, সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT