রুয়েট ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুয়েট ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরি

নাইম ইসলাম, রুয়েট প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৫ জুন) রুয়েট প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চিকিৎসাসেবায় রুয়েট পরিবারকে সার্বিক সহযোগিতা এবং বিশেষ ছাড় প্রদানের লক্ষ্য ছিল এ আয়োজনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এজিএম হেড মোঃ আশরাফুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী।

চুক্তির আওতায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও নিকট আত্মীয়রা রাজশাহীতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের ব্রাঞ্চ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। রাজশাহী ইবনে সিনা ব্রাঞ্চে রুয়েট সংশ্লিষ্ট ব্যক্তিরা সব ধরণের প্যাথলজি টেস্টে ৪০%, রেডিওলজিক্যাল টেস্টে ৩০% এবং পিসিআর টেস্টে ৩৫% ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবেন পারবেন।

উল্লেখ্য, সারাদেশে ব্যাপী ইবনে সিনার যেকোনো ব্রাঞ্চে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্যাথলজি টেস্টে ৩৫%, রেডিওলজিক্যাল টেস্টে ৩০% এবং পিসিআর টেস্টে ৩৫% ছাড় পাবেন। সেবাগ্রহণে রুয়েট সংশ্লিষ্টতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে রুয়েটের আইডি কার্ড অথবা যেকোনো বৈধ নথি প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে আরও উপস্থিত ছিলেন রুয়েটের সিএমও ডা. মোহাম্মদ মোকসেদ আলী, ইবনে সিনা হাসপাতাল, রাজশাহী ব্রাঞ্চের ইনচার্জ মোঃ সাইদুর রহমান এবং রাজশাহী ব্রাঞ্চের এসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি. এ. রায়হান।

এই চুক্তির ফলে রুয়েট পরিবার স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী সুযোগ পেল, যা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের সুস্থ জীবন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT