ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনার দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। রোববার (৩ আগস্ট) এক টেলিভিশন ভাষণে এ হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, ইসরায়েলের তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের দিকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরা।

সারি বলেন, এই হামলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধেরই একটি অংশ। হামলার পরপরই গাজার নিকটবর্তী নেটজারিম বনাঞ্চল এবং মিশর সীমান্তবর্তী এলাকায় সাইরেন বেজে ওঠে, যা ড্রোনের উপস্থিতির সতর্কতা হিসেবে বিবেচিত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তিনটি ড্রোনের মধ্যে একটি তারা গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বাকি দুটি ড্রোনের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকেই হুথি গোষ্ঠী ইসরায়েলবিরোধী অবস্থান আরও জোরালো করেছে। তারা বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন অব্যাহত থাকলে, ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আরও বড় আকারের হামলা চালানো হবে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পাঠানোর ঘটনা দেশটির নিরাপত্তার জন্য এক নতুন ধরনের স্পর্শকাতর হুমকি। যদিও এই ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি তেল আবিব কর্তৃপক্ষ।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT