দুই চোখে দুই রঙ: ‘হেটারোক্রোমিয়া’ নামক এক জিনঘটিত বিস্ময়! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
প্রেমের সমীকরণ কুবির শিক্ষার্থী আইডি কার্ডের কিউআর কোডে মিলছে না কোনো তথ্য ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কায় ৪ বছরের শিশু আয়শার মৃত্যু সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক

দুই চোখে দুই রঙ: ‘হেটারোক্রোমিয়া’ নামক এক জিনঘটিত বিস্ময়!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৮১ বার দেখা হয়েছে

 

ঢাকার বেইলি রোড এলাকায় মাঝে মাঝে দেখা মেলে এক শিশুর, যার দুই চোখ দুই রঙের—একটি বাদামি, অন্যটি নীল। পথচারীদের দৃষ্টি তখন যেন স্বাভাবিক গতিপথ ভুলে যায়। এমন চমকপ্রদ বৈশিষ্ট্য চিকিৎসাবিজ্ঞানে পরিচিত “হেটারোক্রোমিয়া ইরিডিস” নামে।

হেটারোক্রোমিয়া (Heterochromia iridis) হলো একটি বিরল জেনেটিক বা অধিগত বৈশিষ্ট্য, যার ফলে দু’চোখের আইরিসে ভিন্ন রঙ দেখা যায়। এটি জন্মগত (Congenital) অথবা পরবর্তী জীবনে অর্জিত (Acquired) হতে পারে। জন্মগত হেটারোক্রোমিয়ার পেছনে সাধারণত OCA2, PAX6 বা MITF জিনের পরিবর্তন দায়ী। কখনো কখনো এটি ওয়ার্ডেনবার্গ সিনড্রোম, স্টার্জ-ওয়েবার সিনড্রোম কিংবা হোরনার সিনড্রোমের মতো অবস্থা সম্পর্কেও ইঙ্গিত দিতে পারে।

বিশ্বে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে আনুমানিক ৬ জনের এই অবস্থা দেখা যায়। অনেক ক্ষেত্রেই এটি শুধুমাত্র এক অপূর্ব বৈশিষ্ট্য হিসেবেই রয়ে যায়, চিকিৎসার প্রয়োজন হয় না।

চোখের এই বৈচিত্র্য শুধু একটি শারীরিক বৈশিষ্ট্যই নয়, বরং প্রকৃতির এক নিখুঁত সৃষ্টিশৈলীও বটে। এই শহরের কোলাহলে ঘুরে বেড়ানো এমন চোখজোড়া যেন আমাদের স্মরণ করিয়ে দেয়—মানবদেহের প্রতিটি রহস্যেই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা ও কুদরতের নিদর্শন নিহিত রয়েছে।

photo credit: Ibnat Mahreen Zaman

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT