হাটের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, আহত ৩ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

হাটের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, আহত ৩

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাটের আধিপত্য বিস্তার নিয়ে তিন জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে ফেলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটের আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।

রোববার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।
বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT