আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায়: সরকারের বিবৃতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায়: সরকারের বিবৃতি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের পক্ষ থেকে দলটির বিরুদ্ধে স্বৈরশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে নিষিদ্ধ ঘোষণার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার জানিয়েছে, এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (৯ মে) দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির নেতাকর্মীদের সন্ত্রাসী তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনকেও বিষয়টির মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকার সকল পক্ষকে শান্ত থাকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও, আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সরকার অবগত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT