রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে বিতরণ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান মোড় এলাকার লিয়াজো অফিস রাজিয়া ভেলায় অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ছাগল পালন বিষয়ক দিনব্যাপী এক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে এই প্রশিক্ষণ ও বিনামূল্যে ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২২ জন অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য। প্রশিক্ষণে ছাগল পালনের আধুনিক কৌশল, রোগপ্রতিরোধ পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ দেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মো. মোকাররম হোসেন। সহযোগিতা করেন মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদিকা মোছা. তানিয়া বেগম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেককে বিনামূল্যে দুটি করে ছাগল প্রদান করা হয়। উপস্থিতদের মুখে ছিল আশার আলো—এই ছাগল পালনে বড় হয়ে বাচ্চা দেবে, বংশ বৃদ্ধি পাবে, আর সেই থেকে একদিন সংসারের অভাব ঘুচবে। অনেকে ছাগল পালনের মাধ্যমে স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার।

দিনশেষে অংশগ্রহণকারীরা উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT