গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদরের ব্র্যাকপাড়া এলাকায় ভোররাতের অভিযান; দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার, অস্ত্র আইনে মামলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ব্র্যাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকার মো. আকাশ মোল্লা (২৮) এবং খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মো. তাজুল ইসলাম। এর মধ্যে আকাশ মোল্লা ওয়ারেন্টভুক্ত আসামি।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ছয়টি ওয়ান শুটারগানের কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। পরে দুজনকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT