কোনো পূর্বশর্ত ছাড়াই,গাজা ইস্যুতে কাতারে ইসরায়েল-হামাসের আলোচনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোনো পূর্বশর্ত ছাড়াই,গাজা ইস্যুতে কাতারে ইসরায়েল-হামাসের আলোচনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

গাজায় চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষভাবে নতুন একটি আলোচনার সূচনা হয়েছে, যেখানে কোনো ধরনের পূর্বশর্ত জুড়ে দেওয়া হয়নি। এই তথ্য হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন।

ইসরায়েল যখন গাজার ওপর নতুন সামরিক অভিযান শুরু করেছে, ঠিক সেই সময়েই এ আলোচনার খবর সামনে এসেছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু এক বিবৃতিতে বলেন, “এই আলোচনা কোনো পূর্বশর্ত ছাড়াই শুরু হয়েছে এবং এটি সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য উন্মুক্ত। হামাস যুদ্ধ বন্ধ, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার এবং বন্দি বিনিময়সহ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবে।”

এর আগে গাজা যুদ্ধ থামানোর লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাগুলো তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সর্বশেষ ১৮ মার্চ ইসরায়েল হামলা আবার শুরু করলে দুই পক্ষের মধ্যে দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, ইসরায়েল গাজায় পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে ভুগছে গাজার জনগণ।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT