মানবতার লড়াইয়ে গাজামুখী যাত্রায় শহিদুল আলম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবতার লড়াইয়ে গাজামুখী যাত্রায় শহিদুল আলম

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘মিডিয়া ফ্লোটিলা’। এই নৌযাত্রায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

শনিবার বিকেলে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শহিদুল আলম জানান, তিনি ইতালি থেকে যাত্রা শুরু করবেন এবং সেখানেই অন্য দেশগুলোর সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের সঙ্গে ফ্লোটিলায় যোগ দেবেন। তিনি বলেন, “গাজায় গণহত্যা চলছে। ইসরাইল, আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা এই হত্যাযজ্ঞে যুক্ত। তবে বিশ্বজুড়ে বহু মানুষ এর প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের অংশ হিসেবেই আমি মিডিয়া ফ্লোটিলায় যাচ্ছি। আমি যাচ্ছি বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে, তবে মনে করি বাংলাদেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই যাচ্ছি। মানবতার এই লড়াই হেরে গেলে পুরো মানবজাতিই হেরে যাবে।”

মিডিয়া ফ্লোটিলা মূলত তথ্য ও সংবাদমাধ্যমের মাধ্যমে গাজার ওপর ইসরাইলি অবরোধের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা তৈরির উদ্যোগ। চলতি বছরের ৩১ আগস্ট মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরু হয়, যেখানে প্রায় ৫০০ অধিকারকর্মী অংশ নেন। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী তাদের বহরে দুবার হামলা চালিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT