গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত নিহতের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার ৮০০ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত নিহতের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার ৮০০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

০৪ আগষ্ট ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রাণহানি বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময় আহত হয়েছেন অন্তত ৮৬৬ জন।

রবিবার (৩ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ইসরায়েলের অব্যাহত হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য মরদেহ পড়ে আছে। নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীরা অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ৫১১ জনের বেশি। এ নিয়ে চলমান অভিযানে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৫৭৮ জন।

এর আগে, গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে দেশটি। তবুও থেমে নেই ইসরায়েলি হামলা, বরং বাড়ছে। আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT