নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

গণঅধিকার থেকে পদত্যাগ, বিএনপির পতাকা ধরলেন রাশেদ খান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে
Screenshot 2025-12-27 183323

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দলে স্বাগত জানানো হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ফুল দিয়ে রাশেদ খানকে বরণ করে নেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং তিনি নিজে ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল।

তবে এর একদিন পরই গণঅধিকার পরিষদ ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। তার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT