নোটিশ:
শিরোনামঃ
শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ডেস্ক
- আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
- ১০ বার দেখা হয়েছে


শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মস্কোয় আয়োজিত ‘Digital Childhood Without Borders’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ৮ অক্টোবর অনুষ্ঠিত ওই আলোচনার তথ্য শুক্রবার প্রকাশ করে বাসস।
মন্ত্রী বলেন, ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়ার সঙ্গে শিশুদের সাইবার বুলিং, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য চুরি এবং শোষণের ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে। এ জন্য আইনগত সুরক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ শিশুদের ডিজিটাল নিরাপত্তা সূচক ও গবেষণা সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
সূত্র: বাসস, ৯ অক্টোবর ২০২৬।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান
10 October 2026
এই ধরনের আরও নিউজ





