বন্দি বিনিময় চুক্তি : শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্দি বিনিময় চুক্তি : শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে
শেখ হাসিনা, বন্দি বিনিময় চুক্তি, ভারত, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশন, গণহত্যা প্রতিবেদন, রফিকুল আলম, বাংলাদেশ-ভারত সম্পর্ক, কূটনৈতিক ব্রিফিং, রিয়াজ হামিদুল্লাহ, ইতালি ভাইস মিনিস্টার, আন্তর্জাতিক আদালত, ভারতের সহযোগিতা, আন্তর্জাতিক সফর, ঢাকা সফর, প্রতিবেদন, সহযোগিতা চাওয়া, বাংলাদেশ সরকারের দাবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার।

দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ‍্যাগ্রিমো এখনও পায়নি ঢাকা, আড়াই-তিনমাস সময় লাগা স্বাভাবিক ব‍্যাপার, এমনটা বলছেন রফিকুল আলম।

আগামী ১৮ ফেব্রিয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এদিকে, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায় এবং জাতিসংঘের প্রতিবেদন এই বিষয়টি আরও জোরদার করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সহযোগিতা ছাড়া শেখ হাসিনার ফেরত আসা সম্ভব নয়, এবং এ বিষয়ে ভারতের সরকারও দ্রুত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ের গুরুত্ব তুলে ধরে আরো কয়েকটি দেশের সহযোগিতা চাওয়া হবে।

এছাড়া, আগামী দিনে ঢাকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর অনুষ্ঠিত হতে পারে, যার মধ্যে ইতালির ভাইস মিনিস্টারের সফরও রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT